কুরবানীর পশু দ্বারা উপকৃত হওয়া |

প্রশ্ন

আমার একটা গরু আছে আমি নিয়েত করেছি যে দুই বছর পরে একে কুরবানী করবো,এখন তার দুধ এবং গোবর দ্বারা উপকৃত হতে পারবো কি না? বিঃদ্রঃ-পশুটি মাঠে চরে খায়।

প্রশ্নকারীর নাম: মাওঃ মুমিন আলী সরদার

প্রশ্নকারীর ঠিকানা: তিলপী জয়নগর

প্রকাশিত: 17-03-2023

উত্তর

       ফতওয়া নং ২৫

 

            প্রশ্নের বিবরণ অনুযায়ী  গরুটি কুরবানীর নিয়্যতে ক্রয় করা হয়নি। বরং পরবর্তীতে কুরবানীর নিয়্যত করেছেন। অতএব তার দুধ ও গোবর দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। (আহসানুল ফাতাওয়া ৭/৪৭৮) 

 

                  স্বাক্ষর 

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)

              


উত্তর দেখা হয়েছে : 294