কবর হিফাজতের উদ্দেশ্যে লোহার খাঁচা ব্যবহার করা

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেবের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল, বিষয়টি হল আমাদের গ্ৰামে কেউ মারা গেলে শিয়াল কুকুর ও গরু ছাগল থেকে তার কবর হিফাজতের জন্য মশাড়ি ও বাঁশ কেটে বেড়া বানিয়ে ঘিরে দেওয়া হতো। বর্তমানে লাশ বহনকরা খাটুলির ন্যায় লোহা দিয়ে একটা খাচা বানানো হয়েছে। এখন থেকে কেউ মারা গেলে তার কবরে মশাড়ি ও বেড়ার পরিবর্তে ঐ লোহার তৈরি খাঁচা ব্যবহার করা হবে। ঐ খাঁচা স্থায়ী ভাবে কবরে থাকবে না বরং এরপর কেউ মারা গেলে ঐ লোহার তৈরি খাঁচা এই নতুন কবরে ব্যবহার করা হবে। এখন প্রশ্ন হলো উক্ত লোহার তৈরি খাঁচা কবর হিফাজতের উদ্দেশ্য ব্যবহার করা যাবে কি? বিষয়টি রেফারেন্স সহ জানালে খুব উপকৃত হবো।

প্রশ্নকারীর নাম: Aliul Sk

প্রশ্নকারীর ঠিকানা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 22-03-2023

উত্তর

ফতওয়া নং ১৩০

 

হিফাজতের উদ্দেশ্যে উক্ত লোহার তৈরি খাঁচা কবরের উপর ব্যবহার করা জায়েয হবে। (আহসানুল ফাতাওয়া:৪/১৯৯পৃষ্ঠা)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 572