প্রশ্ন
১ নং রোজা অবস্থায় সব ধরনের ইঞ্জেকশন নেওয়া যাবে কি ? ২ নং রোজা অবস্থায় সেলাইন নেওয়া যাবে কি ? ৩ নং রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা কি বৈধ ? বর্তমান কিছু আহলে হাদিস ভাইরা জোর পূর্বক প্রচার করছেন ইনহেলার নিলে রোজা নষ্ট হবে না। ৪ নং কানে ও নাকে ঔষধ দিলে রোজা থাকবে কি ? দয়া করে দলিল সহ জানিয়ে বাধিত করিবেন।
প্রশ্নকারীর নাম: ক্বারী সেখ মিনার উদ্দিন বীরভূমী
প্রশ্নকারীর ঠিকানা: সিউড়ী বীরভূম, ৭৩১১০৩
প্রকাশিত: 28-03-2023
উত্তর
ফতওয়া নং ৯৪ফতওয়া নং ৯৪
মুখ, নাক, কান, প্রস্রাব ও বাহ্যদ্বার ছাড়া যদি কোন বিকল্প উপায়ে সরাসরি পাকস্থলী অথবা মস্তিষ্কে কোন কিছু প্রবেশ করানো হয় তাতেও রোযা ভঙ্গ হয়ে যাবে। আর যদি সরাসরি পাকস্থলী বা মস্তিষ্কে না পৌঁছে তবে রোযা ভঙ্গ হবে না। ইনজেকশন দ্বারা যা কিছু পৌঁছানো হয়, তা সরাসরি পাকস্থলী অথবা মস্তিষ্কে যায় না। অতএব–
১.গোশতে অথবা রগে সব ধরনের ইনজেকশন নেওয়া যাবে; কোন প্রকারের ইনজেকশনের দ্বারা রোযা ভঙ্গ হবে না। (জাদীদ ফিকহী মাসাইল ১/১২২ )
২.সেলাইন, গ্লুকোজ ইনজেক্শন বা ইনজেক্শনের মাধ্যমে শরীরে রক্ত প্রবেশ করানো দ্বারা রোযা ভঙ্গ হবে না। তবে বিশেষ প্রয়োজন ছাড়া রোযা অবস্থায় এ জাতীয় ইনজেকশন না নেওয়া শ্রেয়। (জাদীদ ফিকহী মাসাইল ১/১২২ )
৩. ইনহেলার (হাপানীর প্রকোপ নিরসনের জন্য গ্যাস জাতীয় ঔষধ) ব্যবহারের দ্বারা রোযা ভঙ্গ হয়ে যাবে। (জামিউল ফাতাওয়া ৫/৩১৯)
৪.কান কিংবা নাকের ভিতরে ঔষধ প্রবেশ করালে রোযা নষ্ট হয়ে যাবে। (জামিউল ফাতাওয়া ৩/৩৮২, জাদীদ ফিকহী মাসাইল ১/১২৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)
উত্তর দেখা হয়েছে : 241