ঈদের দিনে ঈদ মুবারক বলা

প্রশ্ন

আমার জানার বিষয় হলো ঈদ মুবারক বলা যাবে কি না ?

প্রশ্নকারীর নাম: মিরাজ

প্রশ্নকারীর ঠিকানা: আম্বিকা কালনা

প্রকাশিত: 04-04-2023

উত্তর

ফতওয়া নং ১৪৮
 

 

            ঈদের সময় “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত।
আপনার ঈদ মুবারক হোক। এরকম দুআ হিসেবে যদি “ঈদ মুবারক” বলে থাকে তাহলে এতেও কোন সমস্যা নেই। তবে এটিকে  সুন্নত, বা মুস্তাহাব মনে করে বললে বিদআত হবে। এমনিতে সৌজন্যতা হিসেবে বলা যেতে পারে। বাকি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম বলাটাই যেহেতু প্রমাণিত। তাই এ বাক্যটিই বলা উচিত কিংবা মিলিয়ে এভাবে বলবেঃ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারাক। 
হযরত খালিদ বিন মা’দান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াছিলা বিন আসক্বাহ রাঃ এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম। তখন আমি তাকে বললামঃ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন তিনি বললেনঃ হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। ওয়াছিলা আরো বললেনঃ আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করেছিলাম। তখন বলেছিলামঃ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। তখন তিনিও বলেছিলেনঃ হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। [সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৬২৯৪,মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-৩২৫৫]

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)


উত্তর দেখা হয়েছে : 370