প্রশ্ন
৩ তিন দিন ই’তিকাফ বসলে সুন্নতে মুয়াক্কাদা আলাল কেফায়া আদায় হবে কি ?
প্রশ্নকারীর নাম: Momin Ali Sardar
প্রশ্নকারীর ঠিকানা: South 24 Parganas
প্রকাশিত: 12-04-2023
উত্তর
ফতওয়া নং ৯১
সুন্নাত ই’তিকাফ রমাযানের শেষ দশকের কম হয় না। অতএব তিনদিন ই'তেকাফের দ্বারা সুন্নাত ই'তিকাফ আদায় হবে না। কমপক্ষে একজনকে পূর্ণ শেষ দশক ই'তিকাফ করতে হবে। অন্যথায় মহল্লাবাসী সকলে সুন্নাতে মুয়াক্কাদা ত্যাগ করার দায়ে দায়ী হবে। (ফাতাওয়া দারুল উলুম :৩১৫
রদ্দুল মুহতার : ২/১৭৭,ফাতাওয়া মাহমুদিয়্যা:১০/২৭৯,ফাতাওয়া কাসিমায়্যা:১১/৫৫৮)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)
উত্তর দেখা হয়েছে : 258