মসজিদের দ্বিতীয় তলায় ইতেকাফ করা

প্রশ্ন

মসজিদ যদি দু’তলা বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয় তলায় ই’তেকাফ করা যাবে কি ?

প্রশ্নকারীর নাম: সুজাউদ্দিন মন্ডল

প্রশ্নকারীর ঠিকানা: পানশিলা,দত্তপুকুর, বারাসাত, উত্তর ২৪ পরগনা,

প্রকাশিত: 12-04-2023

উত্তর

  

ফতওয়া নং ৯৩ 

 

        দু’তলা বিশিষ্ট শরঈ মসজিদের  দ্বিতীয় তলাতেও  ই'তেকাফ করা শুদ্ধ হবে । তবে যাতায়াতের সিড়ি যদি মসজিদের সীমানার মধ্যে থাকে তাহলে ইতেকাফ কারি ব্যক্তি প্রয়োজন ছাড়াও উক্ত সিড়িতে যেতে বা ওঠা নামা করতে পারবে। আর যদি সিড়ি মসজিদের সীমানার  বাইরে থাকে, তাহলে শরঈ বা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া সিড়ি ব্যবহার করতে পারবে না। উক্ত সিড়িতে গেলে ইতেকাফ ভঙ্গ বা শেষ হয়ে যাবে। (আলমগীরী ১/২১১ পৃষ্ঠা,তাবঈনুল হাক্বাইক্ব ১/১৬৮,সুনানে আবু দাউদ, হাদীস নং ২৪৭৩)

 

            স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)


উত্তর দেখা হয়েছে : 242