প্রশ্ন
আমি টোটাল 100000 টাকা অন্যের কাছে পাবো। এবং আমার কাছে অন্য কেউ 70000 টাকা পাবে। তাহলে কি আমি কুরাবনি দিতে পারবো ?
প্রশ্নকারীর নাম: শামসুল শেখ
প্রশ্নকারীর ঠিকানা: আঠারবাকি গাববুনিয়া
প্রকাশিত: 08-05-2023
উত্তর
ফতওয়া নং ২৪
হ্যাঁ, আপনি কুরবানী দিতে পারবেন। বরং আপনার উপর কুরবানী করা ওয়াজিব, আপনাকে বাধ্যতামূলক কুরবানী করতে হবে। না করলে গোনাহ হবে,যদি আপনি অন্যের কাছে যে টাকা পাবেন এবং আপনার কাছে যে টাকা-পয়সা, সোনা রূপো ও প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আছে,সব মিলিয়ে যে পরিমাণ সম্পদ হচ্ছে, তা থেকে ৭০০০০ টাকা বাদ দেওয়ার পরও নেসাব পরিমাণ অর্থাৎ ৬১২ গ্রাম ৩৬০মিলি গ্রাম রূপোর মূল্য পরিমাণ সম্পদ কুরবানীর দিনে আপনার মালিকানায় থাকে।(ফাতাওয়া রহীমিয়া ১০/৩৩পৃঃ,জামিউল ফাতাওয়া ৮/১৭৯)
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
কুরবানী করার সামর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানী করেনি, সে যেন আমাদের ঈদগাহে না আসে। (আততারগীব ২ / ১০০ পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজার ৩১২৩ নং হাদীসে আছে,
সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।
তবে, যদি ৭০০০০ টাকা বাদ দিলে, নেসাবের চেয়ে কম পরিমাণ সম্পদ বেঁচে থাকে , তাহলে কুরবানী করা ওয়াজিব নয়।(জামিউল ফাতাওয়া ৮/১৭৯পৃঃ, কিতাবুল ফাতাওয়া ৪/১৩৫পৃঃ) বরং নফল, পারলে করা ভালো। (ফাতাওয়া হিন্দীয়া ৫/২৯১)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 310