প্রশ্ন
সম্মানীয় মুফতী সাহেব, এক ব্যাক্তি আক্বীকা দিয়ে আক্বীকার সম্পূর্ন গোস্ত রান্না করে এক জুমু'আ মসজিদের মুস্বল্লি এবং আত্মীয় স্বজনদের খাওয়াতে চায়,,এটা জায়েজ হবে কী ?
প্রশ্নকারীর নাম: Refatullah Gazi
প্রশ্নকারীর ঠিকানা: Netra
প্রকাশিত: 11-05-2023
উত্তর
ফতওয়া নং ২৩
হ্যাঁ, জায়েয হবে। তবে, সর্বোত্তম হল কুরবানীর গোশতের ন্যায় আকীকার গোশতেরও এক তৃতীয়াংশ গরীব-মিসকীনদেরকে সদকা করা, এক তৃতীয়াংশ দ্বারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে মেহমানদারী করা ও এক তৃতীয়াংশ নিজেদের জন্য রেখে দেওয়া।(আলমগীরী ৫/৩৭০পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 317