প্রশ্ন
আআসসালামু আলাইকুম, হুজুর আমি আগামী কয়েক দিনের মধ্যে সন্তানের পিতা হতে চলেছি(ইনশাল্লাহ)। আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দেন তাহলে তার নাম রাখার বিষয়ে আমি চিন্তিত। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কোনো বিশেষ ব্যাক্তির নাম রাখলে তাঁর প্রভাপ ওই সন্তানের উপরে পড়ে। তাই আমি ইমামে আজম আবু হানিফার নাম অনুসারে নাম রাখতে চাই। কিন্তু আমি এই বিষয়ে আমার আব্বাকে( তিনি একজন মাওলানা) জিজ্ঞাসা করলে তিনি বলেন যে ওনার নাম রাখা হলে তা বাংলাতে নোমান(Noman) লিখলে হবেনা। আসলে ওনার প্রকৃত নাম বাংলাতে লেখা সম্ভব নয়। আর নোমান লিখলে সেটা আর আবু হানিফার নাম থাকলো না। কিন্তু আমার বিশেষ ইচ্ছা আমি ওনার নাম অনুসারে নাম রাখবো। সুতরাং আপনার কাছে আমার বিশেষ অনুরোধ দয়াকরে জানাবেন এই নাম রাখা যাবেকিনা? যদি রাখা যায় তাহলে সেই নামের বাংলা ও ইংরাজী বানান কি হবে? সেই সাথে নামের অর্থ কী তাও জানাবেন।
প্রশ্নকারীর নাম: মুয়ার্রিফ বিল্লাহ লস্কর/9932941408
প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর , দক্ষিণ 24 পরগনা
প্রকাশিত: 05-06-2023
উত্তর
ফতওয়া নং ৪০
মাশাআল্লাহ, এটি একটি উত্তম নাম, অর্থও উত্তম। এর অর্থ হচ্ছে, বরকতে ভরপুর ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবীর নামও ছিল নু'মান। হযরত ইমাম আজম আবু হানিফাহ (রঃ) এর নামও ছিল নুমান। অতএব এই নামে আপনার ছেলের নাম করণ করতে পারেন। যদিও দুঃখের বিষয় যে, সাধারণ মানুষ এর সঠিক উচ্চারণ করতে পারে না। কিন্তু এর কারণে এই নাম রাখায় কোনো বাধা হয় না।
স্পিলিং হবে ইংরেজি ও বাংলা যথা ক্রমে, Numan ( নু'মান )
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(12/06/2023)
উত্তর দেখা হয়েছে : 433