প্রশ্ন
কুরবানীর পশুর দাঁত না থাকলে কুরবানী হবে?
প্রশ্নকারীর নাম: আতিয়ার রহমান
প্রশ্নকারীর ঠিকানা: কালনা বর্ধমান।
প্রকাশিত: 11-06-2023
উত্তর
ফতওয়া নং ৪৭
যে পশুর দাঁত নেই, সে পশু যদি দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে পারে এবং কুরবানীর বয়স পেয়ে থাকে, তাহলে তার কুরবানী জায়েয হবে। আর যদি ঘাস খেতে না পারে বা কুরবানীর বয়স না পেয়ে থাকে, তাহলে তার কুরবানী জায়েয হবে না।
আলমগীরী (৫/২৯৮, তাতারখানিয়া ১৭/৪২৮, বাদায়িউসসানাই' ৪/২১৫, তাব্ঈনুল হাক্বাইক্ব ৬/৪৮১, শামী যাকারিয়্যা ৯/৪৬৯, ফাতাওয়া ক্বাসিমিয়া২২/৪৩০
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(16/06/2023)
উত্তর দেখা হয়েছে : 325