প্রশ্ন
বাড়িতে একটা গরু কেনা হয়েছে । তাতে ছয় টি অংশ কোরবানির আছে। একটি অংশ নিয়ে আমার মেয়ের আকিকা করতে পারবো কি ?
প্রশ্নকারীর নাম: Mohammed abuzar molla
প্রশ্নকারীর ঠিকানা: Suncity Hyderabad Telangana pin code 500086
প্রকাশিত: 11-06-2023
উত্তর
ফতওয়া নং ৪৪
বড় পশুতে কুরবানীর সাথে আকীকার অংশ রাখাও জায়েয আছে।
অতএব প্রশ্নের বিবরণ অনুযায়ী যে গরুতে ছ'টি অংশ কুরবানীর আছে, তাতে অবশিষ্ট অংশটি নিয়ে, আপনি আপনার মেয়ের আকীকা করতে পারেন।
( ফাতাওয়া আলমগীরী ৫/৩০৪, শামী৬ /৩২৬, কিতাবুন নাওয়াযিল ১৪/৬৮৭, কিতাবু মাসাইল ২/৩১৪, ফাতাওয়া ক্বাসিমিয়া ২২/৩৪২, ফাতাওয়া রহীমিয়া ১০/২৫, ফাতাওয়া মাহমুদিয়া ১৭/৫১৫, কিতাবুল ফাতাওয়া ৪/১৬৮,১৬৯পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(14/06/2023)
উত্তর দেখা হয়েছে : 393