প্রশ্ন
ছয় ভাই মিলে একটি গরু কিনে আনল। কুরবানীর জন্য সকলের এক ভাগ করে ভাগ। যেটা থাকছে সেটা সকলে মিলে যদি তাদের আব্বার পক্ষ থেকে কুরবানী দেয়, তাহলে চলবে কি ?
প্রশ্নকারীর নাম: Md sahidullah mondal
প্রশ্নকারীর ঠিকানা: Mirgahar raigram monteswar purba bardwan wb
প্রকাশিত: 12-06-2023
উত্তর
ফতওয়া নং ৪৬
হ্যাঁ চলবে। ছয় ভাই প্রত্যেকে এক ভাগ নিজেদের পক্ষ থেকে এবং সপ্তম ভাগটি সকলে মিলে তাদের মরহুম আব্বার পক্ষ থেকে যদি নফল কুরবানী করে, তাহলে মরহুম পিতা কুরবানীর সাওয়াব পেয়ে যাবে এবং সকলের কুরবানী শুদ্ধ হবে।
(ফাতাওয়া রহীমিয়া ১০/৫৭, কিতাবুন নাওয়াযিল ১৪/৫৩০পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(14/06/2023)
উত্তর দেখা হয়েছে : 358