দূর থেকে কবরে সালাম দেওয়া

প্রশ্ন

দূর থেকে অথবা বাড়ি থেকে السلام علیکم یا اھل القبور বলা জায়েজ হবে কিনা

প্রশ্নকারীর নাম: রবিউল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: কোচবিহার

প্রকাশিত: 16-06-2023

উত্তর

ফতওয়া নং ৯৭
 

 

যদি কবরস্থানের নিকট দিয়ে অতিক্রম করা হয়, তবেই কবরবাসিদেরকে। 
······السلام علیکم یا اھل القبور
বলে সালাম করা উচিত;দূর থেকে নয়। (আপকে মাসাইল আওর উনকা হল (৪/৪০১)

রাসূলুল্লাহ (সাল্লালাহু 'আলাইহি ওয়া সাল্লাম) মাদীনার গোরস্তানের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরবাসীদের দিকে মুখ করে বললেনঃ السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفْنَا وَنَحْنُ بِالأَثَرِ  
( তিরমিজী;হাদীস নং ১০৫৩)

 

           স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 325