প্রশ্ন
যদি কোনো মহিলার প্রতি কুরবানী ওয়াজিব হয়ে যায় সোনা-রুপার নেসাব পরিমান গহনা থাকার কারণে। এমতাবস্থায় তার কাছে নগদ কোনো টাকা না থাকে এবং তার স্বামীও তার স্ত্রীর পক্ষ থেকে কুরবানী আদায় না করে, তাহলে ঐ মহিলা কিভাবে কুরবানী আদায় করবে? অনুরূপ ভাবে, পিতা-মাতা মেয়ের বিয়ের জন্য গহনা প্রস্তুত করে রেখেছেন। গহনা নেসাব পরিমান আছে কিন্তু মেয়ের কাছে আর মেয়ের পিতা-মাতার কাছে নগদ কোনো টাকা পয়সা নেই। তাহলে তারা কিভাবে কুরবানী দেবে?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলাথানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 17-06-2023
উত্তর
ফতওয়া নং ৫১
মালিকানায় সোনা-রূপা নিসাব পরিমাণ থাকার কারণে কারো উপর যদি কুরবানী ওয়াজিব হয় , অথচ কুরবানীর পশু কেনার টাকা তার কাছে না থাকে এবং স্বামী বা কেউ তার পক্ষ থেকে কুরবানী করে দেওয়ার না হয়, তাহলে কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে কুরবানী করতে পারে। এটাও যদি সম্ভব না হয়, অগত্যা অলঙ্কার বিক্রি করে তা দিয়ে পশু কিনে কুরবানী করতে হবে। ( ফাতাওয়া মুফতী মাহমুদ১১/২৯৩)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৯ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(19/06/2023)
উত্তর দেখা হয়েছে : 384