প্রশ্ন
পিতা-মাতা মেয়ের বিয়ের জন্য গহনা প্রস্তুত করেছেন এখন কুরবানী কার প্রতি ওয়াজিব হবে? মেয়ের প্রতি না মেয়ের পিতা মাতার প্রতি? উল্লেখ্য মেয়ের কোনো উপার্জন নেই।
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলাথানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 17-06-2023
উত্তর
ফতওয়া নং ৫২
পিতা-মাতা ওই অলংকার প্রস্তুত করে যদি মেয়ের মালিকানায় দিয়ে থাকে অথবা মেয়ে নাবালক থাকা অবস্থায় তার জন্য পিতা উক্ত অলংকার প্রস্তুত করে ছিল, এখন সাবালক হয়ে গিয়েছে, তাহলে যেহেতু এই অলংকারের মালিক মেয়ে, তাই এটা মেয়ের মালের মধ্যে গন্য হবে। আর যদি সাবালক মেয়ের জন্য গহনা প্রস্তুত করেছিল; কিন্তু এখনো তাকে দেয়নি,তাহলে পিতা-মাতার মধ্যে যার মালিকানায় অলঙ্কার গুলি আছে, তার মালের মধ্যে গণ্য হবে। এবং যার মালের মধ্যে গণ্য হবে, সে সাহেবে নিসাব হলে, তার উপর কুরবানী ওয়াজিব হবে। (আলমগীরী ৪/৩৯২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৩০ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(19/06/2023)
উত্তর দেখা হয়েছে : 381