প্রশ্ন
দীর্ঘদিন ভালোবাসার পর যদি মনে হয় আমি এই হারাম রিলেশন এ থাকতে চাই না তার জন্য বাড়ির বাবা-মা অথবা আত্মীয়-স্বজন দের না জানিয়ে বিয়ে করলে সেটি কি জায়েয হবে ? জানালে খুব উপকৃত হতাম।
প্রশ্নকারীর নাম: Kabirul hossain
প্রশ্নকারীর ঠিকানা: Barasat beliaghata 743423
প্রকাশিত: 20-06-2023
উত্তর
ফতওয়া নং ৮৪
যদি শরী’আত সম্মত সাক্ষীদের উপস্থিতিতে যথারীতি বিবাহ সম্পাদন করা হয়, তাহলে পিতা-মাতা ও আত্মীয়স্বজনের অনুমতি ছাড়াও বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু পিতা-মাতার অনুমতিতে বিবাহ করা সর্বোত্তম; এতে মঙ্গল ও বরকতের বেশি আশা করা যায়। বিশেষ করে বর্তমান সময়ে অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করা ফিতনা-ফাসাদ থেকে নিরাপত্তার কারণ।
(ফাতাওয়া হাক্কানিয়্যা ৪/৩৯৪ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)
উত্তর দেখা হয়েছে : 249