কোরবানির পশু কেনার পর অংশীদার যুক্ত করা

প্রশ্ন

একটি পরিবারের চারটি হিসসা আছে বাকি আরো দুইটি হিসসা আরো দুইটি পরিবার থেকে নেওয়া যাবে কি ?

প্রশ্নকারীর নাম: Mohammed abuzar molla

প্রশ্নকারীর ঠিকানা: Suncity Hyderabad Telangana pin code 500086

প্রকাশিত: 23-06-2023

উত্তর

 ফতওয়া নং ৭৪  

 

    যদি এমন হয় যে, পশুটি কেনার সময়  আরো দু'জনকে তাতে শরীক করার নিয়্যত ছিল, তাহলে আরো দু'জনকে শরীক করায় কোনো আপত্তি নেই। তবে কেনার আগে শরীক করে নিলে  উত্তম হতো।
আর যদি এমন হয় যে, কেনার সময় শরীক করার নিয়্যত ছিল না , তাহলে দেখতে হবে— ওই চার জন অংশীদার  সাহেবে নিসাব কি না। যদি  সাহেবে নিসাব হয়, তাহলে  শরীক করা জায়েয হবে; কিন্তু মাকরূহ হবে। আর যদি সাহেবে নিসাব না হয়, তাহলে  শরীক করা আদৌ জায়েয হবে না। (ফাতাওয়া আলমগীরী ৫/৩০৪ ) বিশেষত  যদি পশু কোরবানির দিনে কেনা হয়ে থাকে, তাহলে নতুন করে কাউকে শরীক করা জায়েয না হওয়াতে কারোর দ্বিমত নেই। (কিতাবুন নাওয়াযিল ১৪/৫০৩,ফাতাওয়া ২২/৩৮৫দ্রষ্টব্য)

  

              স্বাক্ষরঃ 

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
  ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
   ২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 193