১২/১৩ জন মিলে দুটি গরু কুরবানি করা

প্রশ্ন

12 অথবা 13 জন মিলে 50 হাজার টাকা তুললাম এবং দুটো গরু ক্রয় করলাম। এবং দুটো গরু,সমান ভাবে ভাগ করলাম,এতে কোন অসুবিধা আছে কি ?

প্রশ্নকারীর নাম: নুর আমিন দর্জি

প্রশ্নকারীর ঠিকানা: Basirhat chaura char

প্রকাশিত: 23-06-2023

উত্তর

 

ফতওয়া নং ৫৬

 

        বড় পশুতে একাধিক সদস্য মিলে   কুরবানী  করার ক্ষেত্রে কুরবানী শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হল  কারোর অংশ  একটি  পশুর সপ্তমাংশের কম না হওয়া।  প্রশ্নের বিবরণ অনুযায়ী ১২/১৩ জন মিলে দু'টি গরুতে সকলের সমান অংশ থাকায়, কারোর অংশ একটি পশুর সপ্তমাংশের কম হচ্ছে না। অতএব উল্লেখিত পন্থায়  কোন অসুবিধা নেই । 

ইমদাদুল আহকাম ৪/২৭৩, শামী ৬/৩১৬ পৃষ্ঠা  দ্রষ্টব্য।

 

                     স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(23/06/2023)


উত্তর দেখা হয়েছে : 344