শিশু কালে আকীকা না করতে পারলে

প্রশ্ন

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ১, ২ অথবা ৩ সপ্তাহের মধ্যে যদি আকিকাহ দিতে না পারা‌ যায় তাহলে পরবর্তীতে দেওয়া কী জরুরি ?

প্রশ্নকারীর নাম: আবদুস সালাম সেখ

প্রশ্নকারীর ঠিকানা: পুখুরিয়া, তিলকপুর, নদীয়া

প্রকাশিত: 06-07-2023

উত্তর

ফাতাওয়া নং ১০২

 

     আকীকা  করা যরূরী নয়, বেশি থেকে বেশি সুন্নাত। ছেলে বা মেয়ের জন্মের পর সপ্তম দিবসে আকীকা করা মোস্তাহাব। সপ্তম দিবসে না করতে পারলে যখনই করুক না কেন যে বারে সন্তান জন্ম নিয়েছে তার আগের দিন করবে। যেমন শনিবার সন্তান হয়ে থাকলে শুক্রবার আকীকা করবে, তাহলেও এক রকম সপ্তম দিবসে আকীকা করা হবে; এটাই উত্তম । এ ছাড়াও যে কোন দিন ইচ্ছা আকীকা করা যায়। সন্তান বালেগ হওয়ার পরও আকীকা করা দুরস্ত আছে, তবে মৃত্যুর পর আকীকা নেই ।
(আহকামে যিন্দেগী ২৭৬ পৃষ্ঠা)

 

                     স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 276