প্রশ্ন
যে মহিলাকে তার স্বামী তালাক দেয়নি অথচ অন্য পুরুষের সঙ্গে বিবাহ করেছে এমন বিবাহ যে মাওলানা জেনে বুঝে পড়াবেন সে মাওলানার স্ত্রী কি তালাক হয়ে যাবে ? বিস্তারিত জানতে চাই
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 26-07-2023
উত্তর
ফতওয়া নং ১১৭
যে ব্যক্তি এরূপ বিবাহ না জাইয জানা সত্ত্বেও করবে, পড়াবে, সাক্ষী থাকবে কিংবা সেখানে উপস্থিত থাকবে, তারা কঠিন গুনাহগার ও ফাসিক সাব্যস্ত হবে। আর যে হালাল মনে করবে সে চরম অপরাধী বলে গণ্য হবে । এমনকি তার কুফরের আশঙ্কা আছে। ঈমান ও বিবাহের নবায়ন করা উচিত। (ফাতাওয়া মাহমুদিয়া,১১/৭৩ জামিউল ফাতাওয়া 10/2)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ মুহাররম ১৪৪৫হিজরী(03/08/2023)
উত্তর দেখা হয়েছে : 449