রোযা রাখার জন্য মাসিক বন্ধ করা

প্রশ্ন

মাসিক বন্ধ করে ফরয বা নফল রোযা রাখা যাবে কি ?

প্রশ্নকারীর নাম: আব্দুল হামিদ মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট পূর্বমেডনিপুর

প্রকাশিত: 03-08-2023

উত্তর

ফতওয়া নং ১২৩

 

 

 এটা তো স্পষ্ট যে, যতক্ষণ পর্যন্ত ঋতুস্রাব আরম্ভ না হবে, ততক্ষণ পর্যন্ত মহিলা পাক বলে গণ্য হবে। এবং  ফরয, নফল ইত্যাদি রোযা রাখা তার জন্য  জাইয   হবে। তবে যদি ঋতুস্রাব বন্ধ করলে স্বাস্থ্যহানি হয়, তাহলে তা বন্ধ করা জাইয হবে না। বরং, স্রাব চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোজা কাযা করে নিবে। মনে রাখবেন, এতে রমযানের রোজার সওয়াব কমবে না। কেননা, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা ঋতুস্রাব কখনও বন্ধ  করতেন না। (আপকে মাসায়েল :  ৪/৫৭০, আলফিক্বহু আলাল মাযাহিবিল আরবা’১/১২৪)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 381