জানাযার নামাযে হাত কখন ছাড়তে হয়

প্রশ্ন

আমার প্রশ্ন হচ্ছে, কেউ জানাযার নামাযে সালাম ফিরানোর সময় জানদিকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ডান হাত ছেড়ে দেয় ,আবার বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাম হাতে ছেড়ে দেয় ,আবার অনেক মানুষ এমন আছে যারা হাত বেধে থাকা অবস্থায় দুই দিকে সালাম ফিরায় কোনটা সঠিক দয়া করে একটু জানিয়ে দিবেন।

প্রশ্নকারীর নাম: হাসান সেখ

প্রশ্নকারীর ঠিকানা: নবগ্রাম, বহরমপুর ,মুর্শিদাবাদ।

প্রকাশিত: 13-08-2023

উত্তর

ফতওয়া নং ১৩৫
 

 

এ মাসআলা কিতাবে তিনভাবে আছে।

১. জানাযার নামাযে চতুর্থ তাকবীরের পর উভয় হাত বাঁধা অবস্থায় ডানে বামে সালাম ফেরানো।

২. ডান হাত ছেড়ে ডানে সালাম, বাম হাত ছেড়ে বামে সালাম ফেরানো।

৩. জানাযার নামাযে চতুর্থ তাকবীরের পর উভয় হাত ছেড়ে ডানে বামে সালাম ফেরানো।  (ফাতাওয়া মাহমুদিয়া ৮/৫৫৭)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৬ সফর,১৪৪৫হিজরী(24/08/2023)


উত্তর দেখা হয়েছে : 477