প্রশ্ন
হজরত! আমার দাদুর বয়স 65 সে আর রোজা রাখতে পারেন না তার পরিবর্তে করনীয় কি জানালে উপকৃত হতাম।
প্রশ্নকারীর নাম: কামাল সেখ
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম কালুপুর পোস্ট ভগীরথ পুর থানা ডোমকল
প্রকাশিত: 14-08-2023
উত্তর
ফতওয়া নং ১৪৪
আপনার দাদুর যদি বাস্তবিকই রোযা রাখার শক্তি না থাকে আর ভবিষ্যতে শক্তি ফিরে পাওয়ার আশা না থাকে, তাহলে প্রত্যেক রোযার পরিবর্তে হয় একজন মিস্কীনকে দুই ওয়াক্ত পেট ভরে খাওয়া দিবে, না হয় একটি রোযার পরিবর্তে একজন মিস্কীনকে ছদকায়ে ফিতরা পরিমাণ গম বা তার মূল্যের চাউল বা পয়সা দান করবে। এটাকে শরীআতের ভাষায় ফিদয়া বলে।(বেহেশতী যেওর)
তারপর পুনরায় যদি কখনও রোযা রাখার শক্তি ফিরে পায়, তাহলে রোযা গুলির কাযা করতে হবে এবং যে ফিদয়া দান করেছিলেন তার ছওয়াব পৃথকভাবে তিনি পাবেন।(আহকামে যিন্দেগী ২৫৫ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 244