দাফনের পর তালকীন করার বিধান

প্রশ্ন

মুহতারাম হযরত মাইয়েতকে দাফন করার পর যে তালকিন করা হয় এটা কি জায়েয না নাজায়েজ এ সম্পর্কে বিস্তারিত কুরআন হাদীস থেকে জানতে চাই।

প্রশ্নকারীর নাম: আব্দুল হামিদ মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট পূর্বমেডনিপুর

প্রকাশিত: 24-08-2023

উত্তর

ফতওয়া নং ১৬৫

 

      ফতওয়া গ্রাহ্য মত অনুযায়ী হানাফী মাযহাবে তালকীনের সময় হল মৃত্যুর নিকটবর্তী সময়। যাতে তার জীবনের শেষ কথাটি হয় কলেমা। দাফনের পর তালকীন কাম্য নয়; তবে নিষেধও নয়। ( শামী ২/১৯১, ফাতাওয়া আলমগীরী১/১৫৭, ফাতহুল কাদীর২/৬৮ ) 
দাফনের পর তালকীন সম্পর্কীয় বর্ণিত   হাদিসটির শুদ্ধতার মান নিয়ে মুহাদ্দিসগণের মাঝে দ্বিমত রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসীনে কেরাম সেটাকে অত্যন্ত জঈফ হিসেবে গণ্য করেছেন। কাজেই সেটাকে সুন্নাত বলার অবকাশ নেই। (ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া ১/৩৪২)

 

                     স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(27/09/2023)


উত্তর দেখা হয়েছে : 434