যার আকীকা হয়নি সে কুরবানী করতে পারবে কি না

প্রশ্ন

কোন ব্যক্তির আকিকা করা না থাকলে সে কুরবানী করতে পারবে? অনেকের ধারণা আকিকা না করলে কুরবানী হবে না

প্রশ্নকারীর নাম: মোহাম্মদ আরিফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: আমডাঙ্গা পদ মালাপুর উত্তর ২৪ পরগনা

প্রকাশিত: 31-08-2023

উত্তর

ফতওয়া নং ১৫৬

 

 

      আকীকা না করলে কুরবানী হবে না” এই ধারনাটি ভুল। আকীকার উপর কুরবানী নির্ভরশীল নয়। অতএব, কোন ব্যক্তির আকীকা করা না থাকলেও তার কুরবানী নিঃসন্দেহে জাইয। যে ব্যক্তি কুরবানীর দিনে সাহিবে নিসাব থাকবে, তার উপর কুরবানী ওয়াজিব। তার আকীকা হোক বা না হোক। (ফাতাওয়া রহীমিয়া ১০/৪৪)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)


উত্তর দেখা হয়েছে : 355