প্রশ্ন
ছেলে সন্তানের নাম তৌসিফ ইসলাম রাখা যাবে কি। এই নামের অর্থটা কি একটু বললে ভাল হয়।
প্রশ্নকারীর নাম: Abdul Majid mondol
প্রশ্নকারীর ঠিকানা: Kolkata
প্রকাশিত: 08-09-2023
উত্তর
ফতওয়া নং ১৬৩
“তাওসীফ ইসলাম” নাম রাখা যাবে; তবে শব্দটির মধ্যে একটু গ্রামার গত ত্রুটি আছে। শুদ্ধ উচ্চারণ হবে, আরবী অনুযায়ী (تَوْصِيْفُ الْإِسْلَام)“তাওসীফুল ইসলাম” আর ফার্সি অনুযায়ী “তাওসীফে ইসলাম”। শব্দটির অর্থ হয় ইসলামের গূণ বর্ণনা করা। শুধু “তাওসীফ” রাখলেও তাতে গ্রামার গত ত্রুটি থাকবে না। সে ক্ষেত্রে অর্থ হবে গূণ বর্ণনা করা।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(27/09/2023)
উত্তর দেখা হয়েছে : 341