মামীকে বিয়ে করা

প্রশ্ন

 হজরত মামীর সঙ্গে বিবাহ কর যায়েজ আছে কি দলীল সহ জানাল উপক্রিত হব 

প্রশ্নকারীর নাম: আলমগীর সেখ

প্রশ্নকারীর ঠিকানা: চন্দ্রহাটি (প)খাগড়ামুড়ি-থানা-বিষ্ণুপুর

প্রকাশিত: 03-10-2023

উত্তর

ফতওয়া নং ২৩৬

   অন্য কোন শরঈ বাধা না থাকলে, মামার বিবাহ বন্ধন থেকে সম্পূর্ণ রূপে পৃথক হয়ে যাওয়ার পর শরীয়ত সম্মত ভাবে মামীকে বিবাহ করা জাইয আছে। কেননা মামী মাহরামদের অন্তর্ভুক্ত নয়। 
আল্লাহ পাক ইরশাদ করেনঃ
 "তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজী, ভাগ্নি, তোমাদের সেই সকল মা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের প্রতিপালনাধীন তোমাদের সৎ কন্যা, যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত, যাদের সাথে তোমরা নিভৃতে মিলিত হয়েছ। তোমরা যদি তাদের সাথে নিভৃত-মিলন না করে। থাক (এবং তাদেরকে তালাক দিয়ে দাও বা তাদের মৃত্যু হয়ে যায়) তবে (তাদের কন্যাদেরকে বিবাহ করাতে) তোমাদের কোন গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণও তোমাদের জন্য "হারাম। ( সূরা নিসা, আয়াত নং ২৩)

 

 

            স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)


উত্তর দেখা হয়েছে : 3406