প্রশ্ন
জানাব চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি ?
প্রশ্নকারীর নাম: মো মোবারাক হোসেন
প্রশ্নকারীর ঠিকানা: মালদাহ কালিয়া চক পিন ৭৩২২০১
প্রকাশিত: 26-12-2023
উত্তর
ফতওয়া নং ২৪৩যমীনে বসতে পারে না এমন ব্যক্তি চেয়ারে বসে নামায পড়ায় কোন দোষ নেই। আর যমীনে বসতে সক্ষম ব্যক্তি যদি সেজদা করতে পারে, তাহলে তার নামায চেয়ারে বসে শুদ্ধ হবে না। আর যমীনে বসতে পারে কিন্তু সেজদা করতে পারে না এমন ব্যক্তির জন্য চেয়ারে বসে নামায পড়া মাকরূহ। ( কিতাবুন নাওয়াযিল ১৭/৩২৯, কিতাবুল মাসাইল ১/৫৭৯ পৃষ্ঠা দ্রষ্টব্য)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)
উত্তর দেখা হয়েছে : 759