নফল ও সুন্নাত নামাযে কেরাআত জোরে, নাকি আস্তে

প্রশ্ন

  সুন্নত নামাজ এর সংক্ষিপ্ত বিবরণ। সুন্নত নামাজে কুরআনুম মাজিদ তেলাওয়াত এর সময় সাউন্ড জরে করবো না আসতে। একাকী ও সবার সাথে মসজিদে পড়ার ক্ষেত্রে কী ঐকই নিয়ম না আলাদা ?

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad

প্রকাশিত: 14-02-2024

উত্তর

ফতওয়া নং ২৯২

 পাঁচ ওয়াক্ত ফরয নামায হতে ফজরের ফরয নামাযের পূর্বে দুই রাক'আত, জোহর এবং জুম'আর ফরয নামাযের পূর্বে এক সালামে চার রাক'আত, জোহরের ফরযের পর দুই রাক'আত আর জুম'আর ফরয নামাযের পর চার রাক'আত সুন্নতে মু'আক্কাদা। ইমাম আবু ইউসুফ (রহঃ) এর মতে জুম'আর ফরযের পর সুন্নত হল ছয় রাক'আত এবং জোহরের ফরযের পর দুই সালামে চার রাক'আত পড়া মুস্তাহাব। মাগরিবের নামাযের পর দুই রাক'আত নামায আদায় করা সুন্নতে মুআক্কাদা। অতঃপর ছয় রাক'আত নামায আদায় করা মুস্তাহাব। একে "সালাতুল আওয়্যাবীন" বলা হয়। অন্য এক রেওয়ায়াতে মাগরিবের ফরয নামাযের পর বিশ রাক'আত নফলের কথা উল্লেখ আছে। ইশার ফরযের পূর্বে চার রাক'আত নামায পড়া মুস্তাহাব। এবং পরে দুই রাক'আত নামায পড়া সুন্নতে মু'আক্কাদা। অতঃপর চার রাক'আত নামায পড়া মুস্তাহাব। বিতরের পর দুই রাক'আত নফল নামায রয়েছে। (মালাবুদ্দামিনহ্)
 বিশেষ দ্রষ্টব্যঃ যে সব সুন্নতের তাকীদ এসেছে, তাহাকে 'মোয়াক্কাদা' বলে। সুন্নতে মোয়াক্কাদা দৈনিক মাত্র বার রাকা'আত-ফজরে দুই, যোহরে ছয়, মাগরিবে দুই, এবং এশাতে দুই; মোট এই বার রাকা'আত। রমযান মাসের তারাবীহ্ও সুন্নতে মোয়াক্কাদা এবং অনেক আলেমের মতে তাহাজ্জুদও সুন্নতে মোয়াক্কাদা।
নফল ও সুন্নাত নামাযের ক্ষেত্রে দিনের বেলা আস্তে কেরাত করা আবশ্যক। আর রাতের বেলা আস্তে ও জোরে উভয় রকম পড়ার সুযোগ আছে; ঘরে হোক বা মসজিদে। অবশ্য জোরে পড়ার ক্ষেত্রে খেয়াল রাখা দরকার যেন আশপাশের ব্যক্তিদের আমলে ব্যাঘাত না ঘটে। (ফাতহুল কাদীর:১/৩২৭)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)


উত্তর দেখা হয়েছে : 622