দাড়ি কর্তনকারী ব্যক্তির আযান-ইকামত

প্রশ্ন

   শাইখ, আমাদের গ্রাম এর মসজিদে বর্তমানে কোনো মুয়াজজিন ফিক্সড নেই। অর্থাৎ তিনি ঘোষণা দিয়াছেন নিজের পদ ছেড়ে দেওয়ার, ওনার অনেক বয়স হইছে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। কেউ মুয়াজজিন পদে নিযুক্ত হতে চায় না। বর্তমানে প্রাক্তন মুয়াজজিন সাহেব মসজিদের মুয়াজজিন সাহেবর দায়িত্ব পালন করছেন। প্রায়ই সময় কিছু দাঁড়ি চাঁচ্ছা ব্যাক্তি আজান দিয়ে দেয়, যোগ্যতাপূর্ণ লোক থাকা সত্ত্বেও। ওনাদের কার ওর মাখরাজ, তাজউইড ঠিক নেই। আমরা ইমাম সাহেব কে এজন্য বলে থাকি তিনি আমাদের সহযোগিতা করেন, কিণ্তু ওনাদের বলেন না যে যোগ্যতাসম্পূর্ণ মানুষ থাকতে কেন আজান, ইকাম - ত দেবে। উক্ত পরিস্থিতিতে আমাদের যুবসমাজ এর কী করণীয় ?

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: MURSHIDABAD

প্রকাশিত: 04-03-2024

উত্তর

ফতওয়া নং ৩০৫

 এক মুষ্টির ভেতর দাড়ি কর্তন করে বা মুণ্ডায়-এমন ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে ফাসেকের অন্তর্ভুক্ত, যার আযান ও ইকামত মাকরূহে তাহরীমি। তাই দাড়ি কাটা ব্যক্তি আযান দিলে তা দোহরানো মুস্তাহাব। কিন্তু ইকামত দোহরানোর প্রয়োজন নেই। (আল বাহরুর্রাইক্ব ১/৪৬০,আহসানু ফাতাওয়া ২/২৮৭) 
মসজিদ কর্তৃপক্ষের বা  মসজিদের অধিনস্থ ব্যক্তিদের কর্তব্য হলো, যোগ্য মুয়াজ্জিন নিযুক্ত করা। “কেউ মুয়াজজিন পদে নিযুক্ত হতে চায় না।” কথাটি বোধগম্য নয়। উপযুক্ত বেতন দিলে ইমাম-মুয়াজ্জিন পাওয়া না যাওয়ার কোনো কারণ নেই।

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৪ রমাযান, ১৪৪৫ হিজরী (15/03/2024)


উত্তর দেখা হয়েছে : 580