প্রশ্ন
ফরজ রোজা অবস্থায় হস্ত মৈথুন করলে এবং তার কারনে বীর্যপাত হলে কি করবো ?
প্রশ্নকারীর নাম: সেখ আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ
প্রকাশিত: 12-03-2024
উত্তর
ফতওয়া নং ৩১৬ স্বেচ্ছায় বীর্যপাত ঘটালে রোযা নষ্ট হয়ে যায়। অতএব হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালেও রোযা নষ্ট হয় যাবে। তবে এক্ষেত্রে কেবল কাযা আদায় করাই যথেষ্ট হবে; কাফফারা দিতে হবে না।
প্রকাশ থাকে যে, হস্তমৈথুন করা রোযা ব্যাতিত অন্য সময়েও হারাম, কবিরা গুনাহ ও একটি জঘন্য ঘৃণ্য কাজ। রাসূল সা. হাদিসে এর কদর্যতা বর্ণনার পাশাপাশি তার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। রোযা অবস্থায় এর ভয়াবহতা আরো বৃদ্ধি পায়।( শামী২/৩৯৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৮ রমাযান, ১৪৪৫ হিজরী (19/03/2024)
উত্তর দেখা হয়েছে : 226