তারাবীর নামায এক সালামে চার রাকআত আদায় করা

প্রশ্ন

  আমাদের পার্শ্ববর্তী এক মসজিদের হাফিজ ইমাম বিশ রাকাত তারাবীহ নামাযের ইমামতি করেন। 16 রাকাত আদায়ের পর মুক্তাদীদের একত্রে 4 রাকাতের নিয়ত করতে দেন ও চার রাকাত ইতমাম করে নামাযের সালাম ফিরান। উপস্থিত মুক্তাদীদের মধ্য একটি নবআবিষ্কৃত বিষয় অনুভব করে ও তার সমাধান চান। এখন জানতে চাই তারাবীহ নামাযের এরকম ইতমাম জাইয কিনা ?

 

 

প্রশ্নকারীর নাম: Monowarul Islam

প্রশ্নকারীর ঠিকানা: Mandia, Barpeta, Assam

প্রকাশিত: 29-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৪২

  তারাবীর নামায এক সালামে চার রাকআত পড়া জাইয হলেও দুই দুই রাকআত করে পড়া সুন্নাত। অতএব দুই দুই রাকআত করে পড়ানো উচিত। (ইমদাদুল আহ্কাম ১/৬৩৩)

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)


উত্তর দেখা হয়েছে : 332