মহিলারা কি ইতেকাফ করতে পারে? আর তা দ্বারা কি পুরুষরা দায়মুক্ত হবে

প্রশ্ন

  প্রিয় শায়েখ মহিলারা এতেকাফ করতে পারবে কিনা তার পদ্ধতি কেমন হবে যদি কোন পুরুষ এতেকাফে বসতে না চায় বা না পারে তো মহল্লার তরফ থেকে এই এতেকা যথেষ্ট হবে কিনা

 

প্রশ্নকারীর নাম: আল আমিন গাজী,

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম চাঁদ পাশা পোস্ট পুরন্দরপুর থানা রায়দিঘি, জেলা দক্ষিন 24 পরগনা

প্রকাশিত: 31-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৪৪

  মহিলাদের ইতেকাফ করাও সুন্নাত। হায়েয-নেফাস থেকে পবিত্র থাকার শর্তসাপেক্ষে স্বামী থাকলে স্বামীর অনুমতিতে মহিলারা বাড়িতে নিজের নামায পড়ার নির্দিষ্ট জায়গায় ইতেকাফ করতে পারে। নিয়ম পুরুষদের ইতেকাফের মতোই। শুধু মসজিদ আর বাড়ির পার্থক্য।  তবে মহিলার ইতেকাফ দ্বারা মহল্লার পুরুষরা দায়মুক্ত হতে পারবে না। (আলমগীরী ১/২১১, ফাতাওয়া মাহমুদিয়া ১০/২৭৮,ক্বামূসুল ফিক্বহ্ ২/১৭২)

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)


উত্তর দেখা হয়েছে : 222